২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ বৃষ্টি

ভ্যাপসা গরম আর যানজটে অবরুদ্ধ ঢাকা শহরে রবিবারের হঠাৎ বৃষ্টি খানিকটা স্বস্তি ছড়িয়ে দিলো। বৃষ্টি হলেই নগরবাসীর দুর্ভোগ বেড়ে যায়, অন্তত: রবিবারের পথে পথে ঈদের বাজার মুখো মানুষকে দেখে তা মনে হয়নি। ঢাকা শহরের জলাবদ্ধতা, গলিতে আটকে যাওয়া রিক্সা সেই সব ভোগান্তির কথা সবাই যেন ভুলে গিয়েছিল খানিকটা সময়ের জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 09:30 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ভ্যাপসা গরম আর যানজটে অবরুদ্ধ ঢাকা শহরে রবিবারের হঠাৎ বৃষ্টি খানিকটা স্বস্তি ছড়িয়ে দিলো। বৃষ্টি হলেই নগরবাসীর দুর্ভোগ বেড়ে যায়, অন্তত: রবিবারের পথে পথে ঈদের বাজার মুখো মানুষকে দেখে তা মনে হয়নি। ঢাকা শহরের জলাবদ্ধতা, গলিতে আটকে যাওয়া রিক্সা সেই সব ভোগান্তির কথা সবাই যেন ভুলে গিয়েছিল খানিকটা সময়ের জন্য। আবহাওয়া দপ্তর বৃষ্টি হবে না বললেই বৃষ্টি আসে সেরকম একটা প্রচলিত রসিকতার কথা মনে পড়ে গেল ছাতা ছাড়া প্রস্তুতিহীন বাজারমুখোদের বৃষ্টিতে ভিজে যেতে দেখে। কয়েকদিনের তীব্র রোদজ্বলা দিনের পর হঠাৎ বৃষ্টিকে যেন খানিকটা উপভোগ করছিল সবাই। আশ্চর্যজনকভাবে রবিবার তেমন যানজট চোখে পড়েনি। হয়তো এরি মাঝে ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষ শহর ছেড়েছে। প্রতিদিন যারা বিরক্ত মুখে অফিসে পৌঁছায় আজ তাদের অনেকেই স্মিত হেসে বললো আজ বৃষ্টি ভেজা ঢাকা শহরটাকে হঠাৎ খুব ভালো লাগছে। আকাশে ঘনমেঘ ভাসছে ধেয়ে আসা ঠান্ডা হাওয়া থেকে আঁচ করা যায় দূরে কোথা বৃষ্টি হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএ/১৪১৫ঘ.