২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি

নগরীর কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামানকে চাঁদাবাজি মামলার তদন্তে গাফিলতির অভিযোগে শাস্তিমূলক বদলি করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মইনুর রহমান চৌধুরী বদলির এ আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 04:33 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামানকে চাঁদাবাজি মামলার তদন্তে গাফিলতির অভিযোগে শাস্তিমূলক বদলি করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মইনুর রহমান চৌধুরী বদলির এ আদেশ দেন। মইনুর রহমান চৌধুরী শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "কর্ণফুলী থানার শাহমীরপুর এলাকার চাঁদাবাজি মামলার তদন্তে তার (আক্তারুজ্জামান) গাফিলতি প্রমাণিত হয়েছে। তাকে রাজশাহী ডিআইজি কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৩০ ঘ.