২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রোগী সেজে ডাক্তারের বাসায় ডাকাতি

নগরীর জামাল খানে রোগী সেজে এক ডাক্তারের বাসা থেকে দিনেদুপুরে নগদসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল নিয়ে গেছে সশস্ত্র ডাকাতদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 01:19 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর জামাল খানে রোগী সেজে এক ডাক্তারের বাসা থেকে দিনেদুপুরে নগদসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল নিয়ে গেছে সশস্ত্র ডাকাতদল। শনিবার দুপুর আড়াইটায় জামাল খান লেইনের র‌্যাংগস শো রুম ভবনের তৃতীয় তলায় ডা. শামীম আহমেদের বাসায় এ ঘটনা ঘটে। বিকেলে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলেও সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। ঘটনাস্থলে যাওয়া কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক আবুল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ডা. শামীম আহমেদের বাসায় রোগী সেজে চার থেকে পাঁচজন সশস্ত্র ডাকাত ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এরপর তারা নগদ ৪০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণ, দুটি মোবাইল সেটসহ আনুমানিক আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এসএনডি/১৯২০ ঘ.