২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে শ্বশুরবাড়িতে এক ব্যক্তি খুন

রায়গঞ্জ উপজেলার কৈরা পশ্চিমপাড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে শনিবার সকালে কারব আলী(৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 12:11 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রায়গঞ্জ উপজেলার কৈরা পশ্চিমপাড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে শনিবার সকালে কারব আলী(৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্বশুরবাড়ির লোকজনই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে- অভিযোগ করে কারবের ভাই আব্দুর রহমান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। রায়গঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক হায়দার আলী মোল্লা জানান, শ্বশুরবাড়ির লোকজনই শুক্রবার রাতে কারবকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আব্দুর রহমানের দায়ের করা মামলায় কারবের শ্যালক ইউসুফ ও রাজ্জাকসহ ছয় জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা হায়দার আলী জানান। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শনিবার বিকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫১ ঘ.