২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রেনের টিকিট কেনার ধুম

চট্টগ্রামে ট্রেনের অগ্রিম টিকিট কেনার ধুম পড়েছে। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার তৃতীয় দিন শনিবার চট্টগ্রাম রেল স্টেশনের কাউন্টারগুলোতে ছিল যাত্রীদের দীর্ঘ লাইন। তবে অন্যবারের তুলনায় টিকিট কেনার ব্যাপারে কর্তৃপক্ষীয় কড়াকড়ির কারণে স্টেশনে কালোবাজারীদের উপস্থিতি ছিল না বললেই চলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 10:39 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ট্রেনের অগ্রিম টিকিট কেনার ধুম পড়েছে। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার তৃতীয় দিন শনিবার চট্টগ্রাম রেল স্টেশনের কাউন্টারগুলোতে ছিল যাত্রীদের দীর্ঘ লাইন। তবে অন্যবারের তুলনায় টিকিট কেনার ব্যাপারে কর্তৃপক্ষীয় কড়াকড়ির কারণে স্টেশনে কালোবাজারীদের উপস্থিতি ছিল না বললেই চলে। সরেজমিনে চট্টগ্রাম রেল স্টেশনে ঘুরে দেখা যা, ভোর থেকেই স্টেশনের ছয়টি কাউন্টারে টিকিট কিনতে যাত্রীদের উপচেপড়া ভিড়। দুপুর একটা পর্যন্ত ১১ অক্টোবরের (আগামী বৃহস্পতিবার) সাতটি আন্তঃনগর ট্রেনের ৪ হাজার ৯৫৩টি টিকিটের মধ্যে ৩ হাজার ৬৯৬টি বিক্রি হয়ে গেছে বলে কর্মকর্তারা জানান। চট্টগ্রাম রেল স্টেশন ব্যবস্থাপক এটিএম গোলাম মোস্তফা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কালোবাজারি ঠেকাতে প্রতিজনকে সর্বোচ্চ চারটি করে অগ্রিম টিকিট দেয়া হচ্ছে। তিনি বলেন, "প্রতিটি কাউন্টারে বিক্রেতার পাশাপাশি একজন করে কর্মকর্তা উপস্থিত থেকে টিকিট বিক্রি তদারকি করছেন। শুক্রবারের টিকিট সংগ্রহের জন্য আগামীকাল(রোববার) ভোর থেকে ভিড় আরো বাড়বে।" ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ ঠেকাতে প্রতিটি আন্তঃনগর ট্রেনে দুটি করে বগি বাড়ানোর প্রক্রিয়া চলছে বলেও জানান গোলাম মোস্তফা। এবার ৯ অক্টোবর থেকে চট্টগ্রাম থেকে চাঁদপুর অভিমুখে প্রতিদিন সকাল ১০টায় ও দুপুর দেড়টায় দুটি অতিরিক্ত ট্রেন চলাচল করবে। এছাড়া প্রতিদিন রাতে ঢাকা মেইলে দুটি করে দ্বিতীয় শ্রেণির বগির সংখ্যা বাড়ানো হয়েছে। ঢাকাগামী তুর্ণা নিশীথার অগ্রিম টিকিট কিনতে আসা চাকরিজীবী সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "লাইন বড় হলেও টিকেট কিনতে অন্যবারের মত ভোগান্তির শিকার হতে হয়নি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এমআই/১৬৪০ ঘ.