২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

সদর উপজেলার হাটগোপালপুরে শনিবার সকালে বয়লার বিস্ফোরণে এক চাতাল শ্রমিক নিহত ও আরও তিন জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 07:27 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঝিনাইদহ, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার হাটগোপালপুরে শনিবার সকালে বয়লার বিস্ফোরণে এক চাতাল শ্রমিক নিহত ও আরও তিন জন আহত হয়েছেন। নিহতের নাম আব্দুল কাদের (৬৫)। আহতরা হলেন, মঙলা কুমার (৩০), সুফিয়া খাতুন (৩০) ও নজরুল ইসলাম (৩৫)। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও আহতরা জানায়, সকাল ৮টার দিকে হাটগোপালপুর বাজারে তপন কুণ্ডু নামের এক ব্যক্তির ধানের চাতালের বয়লারটি বিস্ফোরিত হয়ে ২০০ গজ দুরে একটি গুদামের ওপর গিয়ে পড়ে। এতে গুদামের দেয়াল ধসে চার শ্রমিক আহত হয়। হাসপাতালে নেয়ার পর কাদের মারা যান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বয়লার বিস্ফোরণের ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৩২৬ ঘ.