২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত পণ্য বহণের দায়ে চট্টগ্রাম বন্দরে জাহাজকে জরিমানা

অতিরিক্ত পণ্য বহণের দায়ে চট্টগ্রাম বন্দরে সিমেন্ট ক্লিংকারবাহী একটি কার্গো জাহাজকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার বিকেলে ১৩ জন নাবিকসহ প্রায় ১ হাজার ৩০০ টন সিমেন্ট ক্লিংকার বোঝাই এমভি ব্লু ভিউ নামের জাহাজটিকে আটক করে বন্দরের ৫ নম্বর জেটিতে বেঁেধ রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2007, 02:46 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - অতিরিক্ত পণ্য বহণের দায়ে চট্টগ্রাম বন্দরে সিমেন্ট ক্লিংকারবাহী একটি কার্গো জাহাজকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার বিকেলে ১৩ জন নাবিকসহ প্রায় ১ হাজার ৩০০ টন সিমেন্ট ক্লিংকার বোঝাই এমভি ব্লু ভিউ নামের জাহাজটিকে আটক করে বন্দরের ৫ নম্বর জেটিতে বেঁেধ রাখে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী জানান, শুক্রবার বিকেলে জাহাজের মাস্টার ও স্থানীয় এজেন্টকে আদালতে ডেকে এনে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং জাহাজ থেকে অতিরিক্ত পণ্য নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। তিনি জানান, এমভি রয়েল ভিউ নামের একটি জাহাজ থেকে নারায়ণগঞ্জের স্ক্যান সিমেন্ট কোম্পানির জন্য সিমেন্ট ক্লিংকার নিয়ে চট্টগ্রাম বন্দর এলাকা ত্যাগ করার সময় বর্হিনোঙ্গর থেকে এমভি ব্লু ভিউকে আটক করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএআর/জেকে/২০৪৫ ঘ.