২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে ভিক্ষু হত্যায় ক্ষুব্ধ বাংলাদেশের বৌদ্ধরা

মিয়ানমারে সামরিক জান্তার হাতে ভিক্ষু নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের বৌদ্ধ ভিক্ষুরা হতবাক। এ ঘটনাকে তারা বর্বরোচিত ও অসভ্যতা বলে মনে করছেন। একই সঙ্গে তারা বিব্রতও। মিয়ানমারের মতো একটি বৌদ্ধ প্রধান দেশে ভিক্ষুদের ওপর গুলি চালানো হতে পারে তা কল্পনাও করতে পারছেন না তারা। তবে বাংলাদেশে চলমান জরুরি অবস্থার কারণে কোনও কর্মসূচি তারা নেননি। বিস্তারিত জানাচ্ছেন মারুফ মল্লিক ও রুহুল আমিন রানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2007, 11:21 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে সামরিক জান্তার হাতে ভিক্ষু নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের বৌদ্ধ ভিক্ষুরা হতবাক। এ ঘটনাকে তারা বর্বরোচিত ও অসভ্যতা বলে মনে করছেন। একই সঙ্গে তারা বিব্রতও। মিয়ানমারের মতো একটি বৌদ্ধ প্রধান দেশে ভিক্ষুদের ওপর গুলি চালানো হতে পারে তা কল্পনাও করতে পারছেন না তারা। তবে বাংলাদেশে চলমান জরুরি অবস্থার কারণে কোনও কর্মসূচি তারা নেননি। মিয়ানমারে ভিক্ষু হত্যা ও তাদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশের ভিক্ষুরা বলেছেন, এ ধরনের ঘটনা সভ্য সমাজে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভিক্ষুদের অনেকেই বাংলাদেশে এ ঘটনার প্রতিবাদ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করলেও শীর্ষস্থানীয় ভিক্ষু গুরুরা এখনই কোনো কর্মসূচি দেওয়ার পক্ষপাতি নন। মিয়ানমারে সামরিক জান্তার নির্যাতন ও দমননীতির বিরুদ্ধে বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রতিবাদ জানানোর উদ্যোগ নিলেও পরে জরুরি অবস্থার কারণে পিছিয়ে আসেন তারা। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ও ঢাকার কমলাপুরের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ শুদ্ধানন্দ মহাথেরো বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে শুক্রবার বলেন, "স