পাবনা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আটঘরিয়া উপজেলার বগদি গ্রামে বৃহস্পতিবার রাতে এক চা দোকানিকে জবাই করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম একরাম হোসেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, রাত ১১টার দিকে বাড়ির সামনে থেকে ১০/১২ জনের এক দল 'চরমপন্থী' সন্ত্রাসী একরামকে ধরে নিয়ে যায়। পরে বাড়ির পাশের একটি সেতুর ওপর তার গলাকাটা লাশ পাওয়া যায়। লাশের মাথা ও হাতের কবজি দুর্বৃত্তরা কেটে নিয়ে যায়।
এ ঘটনায় আটঘরিয়া থানায় একটি মামলা হয়েছে তবে কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৩৪৮ ঘ.
bdnews24