২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি মামলায় সাবেক সাংসদ সেলিমের বিরুদ্ধে অভিযোগপত্র

বাগেরহাটে একটি চাঁদাবাজি মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মো. আব্দুল হাকিম সেলিম ও তার ব্যক্তিগত সহকারি হাসিবুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 03:57 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

বাগেরহাট, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে একটি চাঁদাবাজি মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মো. আব্দুল হাকিম সেলিম ও তার ব্যক্তিগত সহকারি হাসিবুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা বাগেরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বৃহস্পতিবার জেলা আমলি আদালতে এই অভিযোগপত্র দেন। তোফাজ্জল হোসেন জানান, সাবেক সাংসদ সেলিম ও তার সহকারি হাসিব ২০০৬ সালের ৯ ফেব্র"য়ারি ঠিকাদার কামরুল হাসানের কাছ থেকে ৬ লাখ ৪৮ হাজার টাকা চাঁদা আদায় করে। কামরুল হাসান গত ১৭ জুন এ ব্যাপারে ওই দুইজনের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মামলাটি দায়ের করেন। তোফাজ্জল হোসেন বলেন, "মামলার তদন্তে চাঁদাবাজির ঘটনার সঙ্গে সেলিম ও হাসিবের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।" বাগেরহাটের তিনটি থানায় সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে মোট ৯টি চাঁদাবাজি মামলা রয়েছে। এর মধ্যে ৬টিতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। সেলিম ও হাসিব বর্তমানে কারাগারে রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২১৫৮ ঘ.