২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রগতি ইন্স্যুরেন্স দাবায় শীর্ষে শকিল

প্রগতি ইন্স্যুরেন্স আন্তর্জাতিক রেটিং দাবার অষ্টম রাউন্ড শেষে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ডেসটিনির ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল। অষ্টম রাউন্ডে তিনি ড্র করেছেন আমিনের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 03:36 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- প্রগতি ইন্স্যুরেন্স আন্তর্জাতিক রেটিং দাবার অষ্টম রাউন্ড শেষে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ডেসটিনির ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল। অষ্টম রাউন্ডে তিনি ড্র করেছেন আমিনের সঙ্গে। সাড়ে ৬ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, বিমানের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ডেসটিনির মিনহাজউদ্দিন আহমেদ সাগর ও নারায়ণগঞ্জের সোহেল। ৬ পয়েন্ট নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন বিএডিসির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ফরাশগঞ্জের মিজানুর রহমান লাবু, প্রদীপ সংঘের মাহতাবউদ্দিন আহমেদ ও নড়াইলের মোহাম্মদ আলমগীর। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২১২০ঘ.