২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে অস্ত্র আইনে দুজনের কারাদণ্ড

নীলফামারীতে অস্ত্র মামলায় দুজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। জেলা সহকারী দায়রা জজ ও স্পেশাল ট্রাইবুনাল- ৩ এর বিচারক মনসুর আলম বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 01:38 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

নীলফামারী, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নীলফামারীতে অস্ত্র মামলায় দুজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। জেলা সহকারী দায়রা জজ ও স্পেশাল ট্রাইবুনাল- ৩ এর বিচারক মনসুর আলম বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলো কিশোরগঞ্জ উপজেলার রনচণ্ডি গ্রামের কামরুল হক ও আজহার। মামলার অভিযোগে বলা হয়, কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের আব্দুল কাদের গত ২০০২ সালের ১৯ সেপ্টেম্বর ধরেয়ার বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় কামরুল হক ও আজহার তার বুকে দেশীয় পাইপগান ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। কাদেরের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাদের আটক করে থানায় সোপর্দ করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮৩২ ঘ.