২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ঘটনায় কারো অধিকার যেন ক্ষুণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ছাত্র-বিক্ষোভের ঘটনায় এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশনে বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ মতবিনিময় করেন । সকাল ১১টায় সুলতানা কামাল তদন্ত কমিশনে প্রবেশ করেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 08:05 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ছাত্র-বিক্ষোভের ঘটনায় এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশনে বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ মতবিনিময় করেন । সকাল ১১টায় সুলতানা কামাল তদন্ত কমিশনে প্রবেশ করেন । সেখানে তার মতামত জানিয়ে বেলা পৌনে একটায় তিনি বের হয়ে আসেন । এ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তদন্ত কমিশনে তার মতামত জানাচ্ছেন । সুলতানা কামাল সাংবাদিকদের জানান,"আমি প্রত্যক্ষভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার সাক্ষী নই ।তবে সামগ্রিকভাবে এ ঘটনায় একজন মানবাধিকার কর্মী হিসেবে এটাকে আমি কিভাবে দেখছি তা নিয়ে তদন্ত কমিশনে আলোচনা হয়েছে । আটককৃত শিক্ষকদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে কিনা সে বিষয়ে মতামত চাইলে তিনি বলেন,"একটি স্বাধীন রাষ্ট্রে সবার কিছু মান-সম্মান,আত্মমর্যাদা এবং কিছু অধিকারবোধ থাকে ।আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে কারো ক্ষেত্রেই যেন তা ক্ষুণ