ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের দুটি বৃহৎ বাণিজ্যিক গ্র"প বেক্সিমকো ও বসুন্ধরার ব্যাংক লেনদেন স্বাভাবিক রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, "কোনো ব্যক্তির কারণে যেন তার শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না হয় সে বিবেচনা থেকেই ব্যাংকগুলোকে এ নির্দেশ দেওয়া হয়েছে।"
গভর্নর বলেন, "আটক বা পলাতক ব্যবসায়ীদের শিল্প প্রতিষ্ঠানগুলো যাতে স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে সেজন্য আগেই আমরা ব্যাংগুলোকে সব ধরনের সহযোগিতা দিতে বলেছিলাম। এরই ধরাবাহিকতায় বেক্সিমকো ও বসুন্ধরা গ্র"পের ব্যাংক লেনদেন স্বাভাবিক রাখতে নির্দেশ দেওয়া হল।"
বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহম্মেদ আকবর সোবহান (শাহ আলম) পলাতক রয়েছেন। কর ফাঁকির একটি মামলায় আদালত তাকে আট বছরের কারাদণ্ড দিয়েছে। বেক্সিমকো গ্র"পের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানও বর্তমানে কারাগারে।
নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দুই গ্রুপের শিল্প প্রতিষ্ঠানগুলো যাতে সচল থাকে এবং কর্মীরা যাতে নিয়মিত বেতন ভাতা পান সেজন্য তারা লিখিতভাবে কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ করেছিল। ওই অনুরোধের পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশ দিয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/ডিডি/জেকে/এমএইচবি/০০২১ ঘ.
bdnews24