২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে অস্ত্রসহ ছয়জন আটক

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ছয়জনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 04:53 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

সিলেট, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ছয়জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হল দিরাই উপজেলার হাতিয়া গ্রামের জালাল আহমেদ (৩২), টঙ্গর গ্রামের জুয়েল (৩০), বড়ইতলা গ্রামের জাফর ইকবাল (২৩) ও হারুন মিয়া (২৮), হাতিয়া গ্রামের মালিক (২৫) ও কুলঞ্জ গ্রামের নূরুল ইসলাম (৩৪)। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে চারটি পাইপগান, একটি এলজি, সাতটি কার্তুজ, একটি কুড়াল, একটি দা ও একটি চাপাতি। র‌্যাব- ৯ এর ক্যাপ্টেন আল-আমিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় র‌্যাবের একটি দল জগন্নাথপুর পৌর শহরের হেলিপ্যাড এলাকায় অভিযান চালায়। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করে বুধবার আটককৃতদের দিরাই থানায় সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৫১ ঘ.