সোনাগাজী, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সোনাগাজীর চর আবদুল্লাহয় দু'দল ডাকাতের বন্ধুকযুদ্ধের পর পুলিশ মঙ্গলবার তিন ডাকাতকে আটক এবং দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
আটককৃতরা হল তাজু, মিলন ও জামাল। উদ্ধার করা হয়েছে একটি দোনালা বন্দুক, একটি এলজি ও একটি কিরিচ।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, তাজু আন্তঃজেলা ডাকাত দলের নেতা ও মিলন ডাকাত দলনেতা শুক্কুরের ছেলে। এদের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ চরচান্দিয়া গ্রাম থেকে একটি দোনালা বন্দুক, একটি এলজি ও একটি বড় কিরিচসহ জামালকে আটক করা হয়।
তিনি আরও বলেন, সোমবার গভীর রাতে উপকূলীয় এলাকায় নতুন জেগে ওঠা চর আবদুল্লাহতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাজু ও শুক্কুরের দলের মধ্যে কয়েক ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১৪৮ ঘ.
bdnews24