২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারের ফটকে খন্দোকার মোশারফ ও একেএম মোশারফকে জিজ্ঞাসাবাদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী সাবেক স্বাস্থ্য মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন এবং সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশারফ হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 03:14 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী সাবেক স্বাস্থ্য মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন এবং সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশারফ হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছেন। দুদকের উপ-পরিচালক মো. জহিরুল হুদা এবং মেজর মোস্তফা কামাল বুধবার বিকেলে কারাগারের ফটক সংলগ্ন চিকিৎসকের কক্ষে তাদের জিজ্ঞাসাবাদ করেন। উপ-মহা কারা পরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুদক কর্মকর্তারা একেএম মোশারফকে সম্পূর্ণ জিজ্ঞাসাবাদ করেছেন। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় ড. খন্দকার মোশারফকে আংশিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে আবার সময় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। দুদক কর্মকর্তা জহিরুল হুদা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে তেজগাঁও থানায় দায়ের করা গ্যাটকো দূর্নীতির মামলার তথ্য জানার জন্য তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ মামলায় খালেদা জিয়া ও কোকোকে ৩ সেপ্টেম্বর সকালে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২০০৯ঘ.