ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু করবে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ের নিয়ন্ত্রণকক্ষ থেকে বুধবার জানানো হয়, রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিক্রি হবে ৯ অক্টোবরের অগ্রিম টিকেট। ৫ অক্টোবরে পাওয়া যাবে ১০ অক্টোবরের টিকেট। এভাবে ৬ অক্টোবর পাওয়া যাবে ১১ অক্টোবরের টিকেট, ৭ অক্টোবর ১২ অক্টোবরের টিকেট এবং ৮ অক্টোবর বিক্রি হবে ১৩ অক্টোবরের ট্রেনের টিকেট।
এদিকে বিআরটিসির মতিঝিল হেল্পডেস্ক এর কর্মী লুৎফর রহমান জানান, ৫ অক্টোবর থেকে বিভিন্ন রুটে বিআরটিসি বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। বিআরটিসির মতিঝিল ডিপোতে টিকেট পাওয়া যাবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/২১০৩ ঘ.
bdnews24