২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে ট্রেন লাইনচ্যুত হয়ে আহত ৯

সিলেট থেকে আখাউড়াগামী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বুধবার শ্রীমঙ্গল স্টেশনে লাইনচ্যুত হয়ে পড়ে। এতে নয় জন আহত হন। দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল চলাচল দুপুর পৌনে ১টা থেকে বিকাল ৩টা ৩৭ মিনিট পর্যন্ত বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 10:20 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

মৌলভীবাজার, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সিলেট থেকে আখাউড়াগামী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বুধবার শ্রীমঙ্গল স্টেশনে লাইনচ্যুত হয়ে পড়ে। এতে নয় জন আহত হন। দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল চলাচল দুপুর পৌনে ১টা থেকে বিকাল ৩টা ৩৭ মিনিট পর্যন্ত বন্ধ থাকে। দুপুর পৌনে ১টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সহকারী স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম। দুর্ঘটনায় আহতরা হলেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও গ্রামের আব্বাছ মিয়া (৪০), ফজল মিয়া (৪০), বিলাসেরপার গ্রামের খোরশেদ মিয়া (৩৫), হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতিয়াজুরি গ্রামের রিংকু (১২), বকুল (৩৫), শাজাহান (৪৪), খালেক (১৪), ছালেক মিয়া (১৫) এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার আব্দুল হালিম (৩০)। এদের সবাইকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর বলে ছয় জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক নজিবুস শহীদ। তিনি বলেন, "আহতদের অনেকের হাত-পা ভেঙে গেছে। কারো মাথা কেটে গেছে।" দুর্ঘটনায় আহতরা ইঞ্জিনে চড়ে অবৈধভাবে ভ্রমণ করছিল বলে জানিয়েছেন রেলের গার্ড মুহিব উল্ল্যা। তবে টে্েরনর চালক ইমাম উদ্দিন সুস্থ রয়েছেন বলে জানান তিনি। সহকারী স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কুশিয়ারা ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশন প্লাটফর্মে এসে দাঁড়ায় ১২টা ৪০ মিনিটে। ওই সময় লাইন ক্লিয়ারেন্স না দেওয়া সত্ত্বেও চালক ট্রেন ছেড়ে দেয়। সিগন্যাল অমান্য করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৫ ঘ.