২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সিলেট থেকে আখাউড়াগামী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনটি বুধবার শ্রীমঙ্গল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল চলাচল দুপুর থেকে বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 08:10 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

মৌলভীবাজার, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেট থেকে আখাউড়াগামী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনটি বুধবার শ্রীমঙ্গল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল চলাচল দুপুর থেকে বন্ধ রয়েছে। দুপুর পৌনে ১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল রেল স্টেশনের মাস্টার জাহাঙ্গীর আলম। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রেনের চালক সিগন্যাল অমান্য করায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়েছে। দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০৮ ঘ.