২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে গৃহবধূর খণ্ডিত লাশ উদ্ধার

শৈলকুপা উপজেলার কচুয়া গ্রামে জঙ্গলের ধারে কাদা পানির নিচ থেকে ফরিদা খাতুন (২৪) নামে এক গৃহবধূর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে শাড়ি ও চুড়ি দেখে ফরিদার স্বামী ওই উপজেলার সিদ্ধি গ্রামের রেজাউল ইসলাম লাশটি সনাক্ত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2007, 08:37 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ঝিনাইদহ, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শৈলকুপা উপজেলার কচুয়া গ্রামে জঙ্গলের ধারে কাদা পানির নিচ থেকে ফরিদা খাতুন (২৪) নামে এক গৃহবধূর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে শাড়ি ও চুড়ি দেখে ফরিদার স্বামী ওই উপজেলার সিদ্ধি গ্রামের রেজাউল ইসলাম লাশটি সনাক্ত করেন। রেজাউল পুলিশকে জানান, ফরিদা খাতুন গত ২৬ সেপ্টেম্বর সকালে নাকফুল মেরামতের জন্য কচুয়া বাজারে যায়। তারপর আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন ওরফদার জানান, ওই গৃহবধূকে হত্যার পর লাশটি খণ্ড-বিখণ্ড করে কাদা পানির নিচে পুঁতে রাখা হয়। ফলে লাশটি পচে যায়। এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩৭ ঘ.