ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী বলেছেন, সম্পূর্ণরূপে জরুরি অবস্থা প্রত্যাহার করা হলে তিনি স্বাগত জানাবেন।
মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ শেষে ব্রিটিশ রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, "নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালাচ্ছে। সরকার বলেছিলো- যত দ্রুত সম্ভব ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, সেটি করা হয়েছে। আমরা আশা করি যত দ্রুত সম্ভব অন্যান্য বিধিনিষেধ প্রত্যাহারসহ সম্পূর্ণরূপে জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে। তবে জনগণ যেন নির্বিঘে
bdnews24