২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোর সংশোধনী কেন্দ্রে সহপাঠির হাতে খুন

যশোরের কিশোর সংশোধনী কেন্দ্রে আট বছর বয়সী সুমনকে খুন করেছে তারই এক সহপাঠি। হত্যাকারী জসীম জানিয়েছে, রাতে ঘুমানোর সময় চেঁচামেচি করায় সে মারধর করলে সুমন মারা যায়। তবে পুলিশ জানিয়েছে, সুমনকে গলায় কাপড় পেঁচিয়ে ও জানালার কাচ দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ মতিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত ১২টার দিকে শহরের পুলেরহাট এলাকায় সংশোধনী কেন্দ্রেরই আরেক শিশু জসীমের হাতে সুমন খুন হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 08:50 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

যশোর, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -যশোরের কিশোর সংশোধনী কেন্দ্রে আট বছর বয়সী সুমনকে খুন করেছে তারই এক সহপাঠি। হত্যাকারী জসীম জানিয়েছে, রাতে ঘুমানোর সময় চেঁচামেচি করায় সে মারধর করলে সুমন মারা যায়। তবে পুলিশ জানিয়েছে, সুমনকে গলায় কাপড় পেঁচিয়ে ও জানালার কাচ দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ মতিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত ১২টার দিকে শহরের পুলেরহাট এলাকায় সংশোধনী কেন্দ্রেরই আরেক শিশু জসীমের হাতে সুমন খুন হয়। সুমনকে প্রথমে গলায় কাপড় পেঁচিয়ে ও পরে জানালার কাচ দিয়ে গলা কেটে হত্যা করে জসীম। ঘটনাস্থলে উপ-পরিদর্শক মো. মহসিনকে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে উপ-পরিদর্শক মহসীন বলেন, জিজ্ঞাসাবাদে জসীম জানায়, রাতে ঘুমানোর সময় সুমন চেঁচামেচি করছিল। বারবার বলার পরও সে না থামায় তাকে মারধর করলে সে মারা যায়। সুমনের বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জ এবং জসীমের বাড়ি ঢাকার মীরপুর। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০২২৯ ঘ.