চট্টগ্রাম, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় সোমবার ভোরে একটি ট্রাক থেকে ২০ লাখ টাকা মূল্যমানের ভারতীয় শাড়ি, থ্রি পিস ও থান কাপড় আটক করেছে র্যাব।
র্যাব-৭ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম জানান, ভোর সোয়া চারটার দিকে বার আউলিয়ার কদম রসূল নামে একটি ট্রাক থেকে ওই কাপড় আটক করা হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ভর্তি ওই ট্রাক রেখে পালিয়ে যায় বলে র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমএআর/এমআই/১৯০৯ ঘ.
bdnews24