২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভয় না পেয়ে তথ্য দিন: গাউছিয়ার ব্যবসায়ীদের র‌্যাব

রাজধানীর গাউছিয়া মার্কেটের ব্যবসায়ীদের ভয় না পেয়ে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে র‌্যাব। রোববার ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনময় সভায় র‌্যাব-২ এর অধিনায়ক এম আকবর আলী বলেন, "সমস্যা জানতে পারলে আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারি। এখন বড় সন্ত্রাসীরা সব দেশ ছেড়ে পালিয়েছে। এর মধ্যেও যদি কেউ সাহস করে আপনাদের কাছে চাঁদা চেয়ে ফেলে তবে আমাদের জানাবেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 06:41 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গাউছিয়া মার্কেটের ব্যবসায়ীদের ভয় না পেয়ে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে র‌্যাব। রোববার ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনময় সভায় র‌্যাব-২ এর অধিনায়ক এম আকবর আলী বলেন, "সমস্যা জানতে পারলে আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারি। এখন বড় সন্ত্রাসীরা সব দেশ ছেড়ে পালিয়েছে। এর মধ্যেও যদি কেউ সাহস করে আপনাদের কাছে চাঁদা চেয়ে ফেলে তবে আমাদের জানাবেন।" ঈদ সামনে রেখে বিপণী বিতানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রোববার র‌্যাব সদস্যরা গাউছিয়া মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। র‌্যাব অধিনায়ক এম আকবর আলী সিসি টিভি বা মেটাল ডিটেক্টরের ব্যবস্থার মত কিছু কিছু নিরাপত্তা ব্যবস্থা ব্যবসায়ীদের নিজেদের করার অনুরোধ জানিয়েছেন। এছাড়া দোকান কর্মচারীদের পরিচপত্র দেওয়ার জন্যও র‌্যাব অধিনায়ক ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। গাউছিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল হাসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন লে. কমান্ডার মোস্তফা কামাল, মেজর এহসানুল হক, গাউছিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মীর মহিউদ্দীন, চিশতিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএসবি/০০২৪ ঘ.