২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে র‌্যাবের 'ক্রসফায়ারে' ১ জন নিহত

রাজধানীর শ্যামপুরে বুধবার গভীর রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ‘ক্রসফায়ারে’ আখতার হোসেন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 04:25 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কাদেরখোলা গ্রামের মৃত শরীফ হোসেন মাওলানার ছেলে। 

র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। র‌্যাব ও পুলিশ নিহত আখতার হোসেনকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে দাবি করেছে।

নিহতের স্ত্রী লিপি আখতার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নফহবংি২৪.পড়স --কে জানান, র‌্যাব-- ১০ এর সদস্যরা বুধবার সকাল সাতটার দিকে আখতারকে দক্ষিণ যাত্রাবাড়ির মীর হাজারীবাগের বাড়ি থেকে আটক করে নিয়ে যায়।

পরে বৃহস্পতিবার সকালে আখতারের মা বকুল বেগম এবং বড় ভাই হাফেজ মনির হোসেন মর্গে এসে তার লাশ সনাক্ত করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বুধবার রাত আড়াইটার দিকে র‌্যাব-- ১০ এর এসআই ইকবাল গুলিবিদ্ধ অবস্থায় আখতারকে হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামপুর থানার এসআই বদরুল আলম জানান, র‌্যাব--১০ এর সদস্যরা বুধবার রাত সাড়ে ১১টার দিকে অস্ত্র উদ্ধারের জন্য আখতারকে নিয়ে শ্যামপুর শ্মশানঘাট বালুর মাঠে গেলে ‘ক্রসফায়ারে’ পড়ে তার মৃত্যু হয়। র‌্যাব সদস্যরা সেখান থেকে একটি রিভলবার ও একটি পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।

এ ঘটনায় অস্ত্র আইনে এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শ্যামপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।