২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৪০ হাজার টাকা ছিনতাই

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বুধবার রাতে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 11:11 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

সূত্র জানায়, নগরীর কোতয়ালী থানার ২৪/১ নওয়াব কাটরা এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহজাহান (৫০) রাত নয়টার দিকে হাতিরপুলের ইস্টার্ন মল্লিকা থেকে বাড়ি ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে ছিনতাইকারীদের হামলার শিকার হন।    

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালে সাংবাদিকদের বলেন, সাহায্যের জন্য তিনি চিৎকার করলে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়।