২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা অভিযানে চট্টগ্রাম বন্দরের ডক শ্রমিক নেতা আটক

বন্দর ডক শ্রমিক সিবিএ--এর সাধারণ সম্পাদক আব্দুল আহাদকে বুধবার সেনা সদস্যরা বন্দর ভবন থেকে আটক করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 06:43 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

আওয়ামী লীগ সমর্থিত জাতীয় শ্রমিক লীগ নেতা আহাদকে দুপুর ১টায় আটক করে নিয়ে যাওয়ার পর তিনি এখনও সেনা হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।

ডক শ্রমিক নেতা আহাদের মোবাইলে ফোন করা হলে তার খালাতো ভাই মাহমুদুর রশীদ জানান, বেলা ১টায় বন্দর ভবনের একটি কক্ষ থেকে সেনা সদস্যরা তাকে আটক করে। সেনা সদস্যরা আরো কয়েকজন শ্রমিক নেতার খোঁজখবর নেয়। কিন্তু অন্য শ্রমিক নেতারা তখন বন্দর ভবনে উপস্থিত ছিলেন না।   

এর আগে সোমবার রাতে সেনা সদস্যরা বন্দর সিবিএ’র সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা শেখ নুরুল্লা বাহারকে আটক করেছিল। পরদিন মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।