পুলিশের অসাবধানতায় গুলিতে আহত ৩
নরসিংদী জজ কোর্টের সামনে বুধবার দুপুর পৌনে ২টার দিকে পুলিশের সর্টগানের গুলিতে তিন পথচারী আহত হয়েছে।
আহতরা হলেন, আবুল বাশার মোল্লা (৫৫), নাজিম উদ্দিন (৬০) ও আ. হাই মৃধা (৫০)।
এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে পুলিশ কনস্টেবল ৮২২ রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন নফহবংি২৪.পড়স কে বলেন, কর্তব্যরত অবস্থায় পুলিশ কনস্টেবল রফিকুল ইসলামের অসাবধানতায় ট্রিগারে চাপ পড়ে তার সর্টগান থেকে গুলি বের হয়ে গেলে তিনজন আহত হন।
এদের মধ্যে আবুল বাশার মোল্লাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
