২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খেলার মাঠ বাঁচাতে মিরপুরে সম্মিলিত প্রতিরোধ

রাজধানীর মিরপুর--৬ এ শিশু-কিশোরদের খেলার মাঠ দখলের চেষ্টা এলাকাবাসীর প্রতিরোধের মুখে ভণ্ডুল হয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 02:30 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

সোমবার রাতে বহুতল ভবন নির্মাণের উদ্দেশ্যে ১২/১৫ জন ব্যাক্তি মুকুল ফৌজ মাঠের চারদিকে টিনের বেড়া দিতে শুরু করে। কৌতূহলী দু-একজনের প্রশ্নের জবাবে নির্মাণ শ্রমিকরা মাঠে বহুতল ভবন নির্মাণের কথা জানায়। এসময়  তারা অন্য এলাকাবাসীদের ডেকে নিয়ে আসে। এলাকাবাসী মাঠটি রক্ষা করতে চাইলে নির্মাণ শ্রমিকদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ বাধে।

দুই দলের ধাওয়া--পাল্টা--ধাওয়ার খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে আসে। এলাকাবাসির হাতে ধরা পড়া দুই ব্যাক্তিকে পুলিশ থানায় নিরাপদ হেফাজতে নিয়ে গেছে। এদের নাম নজরুল ইসলাম ও আশরাফ আলী।

এ বিষয়ে সকালে থানায় অবস্থানরত নজরুল ইসলাম নফহবংি২৪.পড়স কে জানায়, জমির মালিকের কাছ থেকে বৈধ দলিলের মাধ্যমে ১৯৭৮ সালে এ জমি কেনা হয়েছে।

অন্যদিকে এলাকাবাসী জানায়, দীর্ঘ ৩০ বছর ধরে মুকুল ফৌজ মাঠটি স্থানীয় শিশুদের একমাত্র খেলাধুলার জায়গা।

এ ব্যাপারে পল্লবী থানার এসআই তোফায়েল টেলিফোনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ এলাকাবাসীর রোষ থেকে বাঁচাতে দুই ব্যক্তিকে থানায় রেখেছি। এছাড়া আমরা এই নির্মাণের সঙ্গে শ্রমিকদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাগজপত্রও তদন্ত করে দেখবো।”