২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে মাদক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি মহল্লায় রোববার রাতে সন্ত্রাসীরা গুলি করে আ. রউফ নামে এক মাদক ব্যবসায়ীকে হত্যা করেছে। এ সময় পথচারীসহ আহত হয় পাঁচজন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 07:29 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

সাভার থানার এসআই সাইফুল ইসলাম জানান, নিজের এলাকায় আ. রউফের মাদকের বিশাল ব্যবসা আছে। একাধিকবার সে গ্রেপ্তার হয়েছেল।

২০০০ সালে শফি মেম্বার  ও কাজল হত্যার ঘটনায় দায়ের করা  মামলারও প্রধান আসামি আ. রউফ। এ ছাড়া গত বছর নিজ এলাকায় অখিল নামে একজনকে কুপিয়ে হত্যার মামলায়ও তাকে প্রধান আসামি করা হয়। এরপর থেকে সে পলাতক ছিল।

রোববার রাতে সন্ত্রাসীরা বাড়ির পাশে তাকে লক্ষ করে গুলি চালায়। আ. রউফসহ ছয়জন গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নেওয়ার পথে রউফ মারা যায়। গুলিবিদ্ধ আবু জাফরের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলা হয়নি। এসআই সাইফুল ইসলাম বলেন, ‘কেউ মামলা না করলে তাদের কিছু করার নেই।’