২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, পিস্তল উদ্ধার

রাউজান উপজেলার বাগওয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফরকে র‌্যাব রোববার সকালে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে একটি নাইন এমএম পিস্তলও ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 05:57 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

র‌্যাব সূত্র জানায়, আবু জাফরকে গ্রেফতার করার জন্য র‌্যাব-৭ এর একটি দল শনিবার রাত থেকে তার বাড়ি গোর্চি এলাকায় ছদ্মবেশ নিয়ে ওঁৎ পেতে ছিল। পরদিন বেলা সাড়ে এগারটার দিকে বাড়িতে ঢোকার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব -- এর স্টাফ অফিসার সহকারি পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার আবু জাফরকে গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন।

তিনি নফহবংি২৪.পড়স-কে বলেছেন, গ্রেফতারের পর তাকে নিয়ে বিভিন্ন স্থানে অস্ত্র উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী আবু জাফরের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও চাঁদাবাজিসহ ১৪টিরও বেশি মামলা রয়েছে বলে র‌্যাব-৭ এর স্টাফ অফিসার জানান। 

বহুদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। কিন্তু স্থানীয় লোকজন জানান, জাফর এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করত।

এ ব্যাপারে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস ছালাম নফহবংি২৪.পড়স-কে বলেছেন, “আমি এ থানায় নতুন এসেছি। এখনও নথিপত্র দেখিনি। তবে তার বিরুদ্ধে খুন, ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে বলে শুনেছি।”

আবু জাফরের নেতৃত্বে ১৯৯৮ সালে দেওয়ানপুর জলদাস পাড়ায় একই পরিবারের দুই জেলে কন্যাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। সেসময় ঘটনাটি চট্টগ্রামে ব্যাপক আলোচিত হয়েছিল।

স্থানীয় সূত্র জানায়, একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও ২০০১ সালে আবু জাফর বিএনপিতে যোগ দেয়। বর্তমানে সে বাগওয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি।