সাপাহার সীমান্তে বাংলাদেশী হত্যা, গোলাগুলি
বাংলাদেশী এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার পর সাপাহার সীমান্তে রোববার ভোরে বিডিআর ও বিএসএফ এর মধ্যে কয়েক শ’ রাউন্ড গুলি বিনিময় হয়েছে।
নওগাঁর ২৮ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল জাহিদ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, শনিবার মধ্যরাতে উপজেলার নিতপুর সীমান্তে বিএসএফ এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে। সে সময় আহত হন আরেক গরু ব্যবসায়ী।
তিনি আরও বলেন, এর পরপর রোববার ভোরে বিএসএফ বিনা উস্কানীতে বিডিআরকে লক্ষ্য করে গুলি চালায়। বিডিআরও পাল্টা জবাব দেয়।
তিনি জানান, সে সময় বিডিআর এর পক্ষ থেকে দু’শ’ রাউন্ড গুলি চালানো হয়।
সীমান্তে উত্তেজনা ও আতংক বিরাজ করছে।
পরিস্থিতি মোকাবিলায় বিডিআর’র সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
