ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশী নিহত
মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তে শনিবার ভোর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে মোমিন মণ্ডল নামের এক বাংলাদেশী নিহত হয়েছেন।
তিনি বাঘাডাঙ্গা গ্রামের পাঞ্জাব আলীর ছেলে।
বিডিআরের চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোতাহার হাসান জানান, নিহত মোমিন মণ্ডল ভোর ৪টার দিকে বাঘাডাঙ্গা সীমান্তের বরণপুর মাঠে ধান ক্ষেতে পানি সেচ দিতে যান। সে সময় ভারতের নদীয়া জেলার বনবাড়িয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করে লাশ নিয়ে যায়।
বিডিআর বিএসএফের কাছে লাশ ফেরত চেয়েছে এবং পতাকা বৈঠকের প্রস্তাব দিয়েছে।
