২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৭

যমুনা সেতুর পশ্চিম পাড়ের সংযোগ সড়কে পাঁচিলা বাজারে শনিবার এক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও ৭ জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 01:05 AM

Updated : 26 Apr 2022, 01:57 PM

সাভার থেকে নাটোরগামী একটি ট্রাক সকাল ৭টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান দুই মাছ ব্যবসায়ী গ্রামের কমল হাওলাদার (৩২) ও গণেশ হাওলাদার (২২)। এদের দু’জনেরই বাড়ি সাভার জেলার শিমুলিয়ায়। আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সলঙ্গা থানার ওসি বিমান কুমার দাস জানান, ট্রাক ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে মহাসড়কের উক্ত স্থানের রাস্তা পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই মাছ ব্যবসায়ী নিহত হয় ও অন্য সাত ব্যবসায়ী আহত হন।

সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য নিহত দুইজনের লাশ পাঠানো হয়েছে।