সাতক্ষীরা সীমান্তে গোলাগুলি
সাতক্ষীরা সীমান্তে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোলাগুলি হয়েছে। এতে বাংলাদেশের এক গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়।
বিডিআর সূত্র জানায়, কোনও ধরনের উস্কানি ছাড়াই ঘোজাডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্যরা রাত সাড়ে ৮টার দিকে পরপর পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। জবাবে বিডিআরের ভোমরা বিওপির সদস্যরা ১০ রাউন্ড গুলি চালায়।
এ সময় গুলিবিদ্ধ হয় মাহমুদপুর গ্রামের গরু ব্যবসায়ী মো. জাহাঙ্গীর হোসেন (২৫)। তাকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিআর ৪১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক আসিফ আব্দুর রউফ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
