রাজশাহীতে ট্রাক--নসিমন সংঘর্ষে নিহত ২
রাজশাহী--ঢাকা মহাসড়কের বেলেপুকুর বাইপাসে শুক্রবার সন্ধ্যায় ট্রাক--নসিমন মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।
দুর্ঘটনার পর ক্ষুদ্ধ লোকজন ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে নাটোরগামী একটি ট্রাক সন্ধ্যা সাতটার দিকে রাজশাহীর পুঠিয়ায় বেলেপুকুর বাইপাস সড়কের ভড়–ুয়াপাড়ার কাছে (কুষ্টিয়া-ট-৪৮০) বিপরীতমুখী একটি যাত্রীবাহী নসিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমনের চালক বাবু (৩০) এবং যাত্রী হায়দার আলি (২৮) নিহত হন।
দুর্ঘটনার পর ক্ষুদ্ধ লোকজন ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়। পুঠিয়া থানা পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে পুঠিয়া থানায় একটি মামলা হয়েছে।
