২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ জানুয়ারির নির্বাচন প্রক্রিয়া স্থগিত

রাষ্ট্রপতির ভাষণের পর নির্বাচন কমিশন ২২ জানুয়ারি নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করেছে। শুক্রবার সকালে সারাদেশে নির্বাচনী উপকরণ পাঠানোর কথা ছিল। এ জন্য বিভিন্ন জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা নির্বাচনী উপকরণ বুঝে নেওয়ার জন্য কমিশন সচিবালয়ে আসেন। এসব উপকরণ জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় পাঠানোর জন্য কয়েকটি ট্রাক ও বিপুল সংখ্যক পুুলিশ আনা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2007, 06:55 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

কিন্তু রাষ্ট্রপতির ভাষণের পর নির্বাচন কমিশনের কর্মকর্তারা জেলা ও উপজেলা কর্মকর্তাদের জানিয়ে দেন ২৫ জানুয়ারি পর্যন্ত নির্বাচনের সমস্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে।

উপ-সচিব (নির্বাচন) মিহির সারোয়ার মোর্শেদ নফহবংি২৪.পড়স কে জানান, নির্বাচন কমিশন রাষ্ট্রপতির ভাষণের পর সমস্ত নির্বাচনী কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। কোনো নির্বাচনী উপকরণ জেলা ও উপজেলায় পাঠানো হচ্ছে না।

নির্বাচন কমিশনার মোদাব্বির হোসেন চৌধুরী বলেন,“রাষ্ট্রপতির ভাষণের পর সব কিছু পরিস্কার। তবে নির্বাচন স্থগিত করার বিষয়ে কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার সিদ্ধান্ত এখনও হয়নি, হলে আপনারা জানতে পারবেন।”

জরুরি অবস্থা ঘোষণা ও রাষ্ট্রপতির ভাষণের পর শুক্রবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমান ও অপর তিন কমিশনার মাহমুদ হাসান মানসুর, মোদাব্বির হোসেন চৌধুরী ও মো. সাইফুল আলম পরিস্থিতি পর্যালোচনার জন্য সকালে ও বিকেলে দু’দফায় অনির্ধারিত বৈঠকে বসেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সচিব আব্দুুর রশীদ সরকার ও অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়া। 

বিকেলের বৈঠকের পর ভারপ্রাপ্ত সিইসি মাহফুজুর রহমান কমিশন সচিবালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তাঁর কাছে জানতে চান, ২২ জানুয়ারির নির্বাচন স্থগিত করা হচ্ছে কি না? জবাবে তিনি বলেন, “কোনো খবর নেই, হলে জানাবো।” কমিশন সচিব আব্দুর রশীদ সরকার বলেন, “কোনো তথ্য নেই। ইউ ইউল গেট এভরিথিং লেটার।”