জনগণের পাশে থাকতে নেতা---কর্মীদের হাসিনার নির্দেশ
শেখ হাসিনা বলেছেন, যতই ঝড় ঝঞ্ঝাট আসুক না কেনো জনগণ তাদের ভোটের অধিকার রক্ষা করবে। জনগণ তাদের ঁেবচে থাকার অধিকার রক্ষা করবে।
আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে বৃহস্পতিবার রাতে কৃষক লীগের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,“শুনলাম রাষ্ট্রপতি নাকি জরুরী অবস্থা জারি করেছেন। এখন রাষ্ট্রপতির বক্তৃতা না শুনে কিছুই বলা যাচ্ছে না।”
তিনি বলেন,“সব রকম পরিস্থিতিই আমরা দেখেছি।”
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে হাসিনা বলেন,“সকলকে মনে সাহস নিয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে।
