২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ৩ হাজার বোতল ফেনসিডিলসহ ট্রাক আটক

যশোরের শার্শা উপজেলায় উলাশী নামক স্থানে পুলিশ বুধবার রাত দেড়টার দিকে তিন হাজার ১৫০ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক আটক করেছে। এ সময় ট্রাকটির ধাক্কায় পুলিশের পিকআপ ভ্যানের চালক সামান্য আহত হয়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2007, 06:35 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা পুলিশ নাভারন-সাতক্ষীরা সড়কের উলাশী টেংরা নামক স্থানে ট্রাকটিকে ( নং-যশোর-ট-০৫-০১৩৯) কে থামার নির্দেশ দেয়। কিন্তু ট্রাকটি না থেমে দ্রুতগতিতে পাশকাটিয়ে যাওয়ার সময় পিকআপটিকে ধাক্কা দিয়ে উল্টে যায়। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

বৃহস্পতিবার সকালে ট্রাকটি উদ্ধার করে শার্শা থানায় আনা হয়। ট্রাকের বিশেষভাবে তৈরি পাটাতনের নিচে কার্টনের ভিতর বোতলগুলো লুকানো ছিল। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন মাহমুদ ফেনিসিডিল আটকের খবর নিশ্চিত করেছেন।