২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোস্টগার্ড কর্মকর্তা পদে রদবদল

কোস্ট গার্ডে প্রেষণে নিয়োজিত নৌ-- বাহিনীর তিন কর্মকর্তাকে তাদের আগের পদে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে নৌবাহিনীর নতুন তিন কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ করা হয়েছে কোস্ট গার্ডে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 09:04 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

নৌ বাহিনীতে ফেরত পাঠানো কর্মকর্তারা হলেন -- লে. কমান্ডার এসটি মাহমুদ চৌধুরী, লে. কমান্ডার এম মাছুদুর রহমান ও লে. আরিফুল হক। নতুন করে কোস্টগার্ডে নিয়োগ পেয়েছেন লে. কমান্ডার কামরুল হাসান, লে. এসএম আনোয়ারুল করিম ও লে. এম মাসুদ রানা।

এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) উপ--পরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত সেনা কর্মকর্তা মেজর হোসেন সোহেল শাহনেওয়াজকে তার আগের কর্মস্থলে ফেরত পাঠানো হয়েছে। একই পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন সেনা কর্মকর্তা মেজর আব্দুল কাদির।

সংস্থাপন মন্ত্রণালয় থেকে বুধবার প্রজ্ঞাপনের মাধ্যমে এসব আদেশ জারি করা হয়।