২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া - কাওরাকান্দি রুটে ১০ ঘন্টা ফেরি পারাপার বন্ধ

ঘন কুয়াশার কারণে মাওয়া--কাওরাকান্দি ঘাটে মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত ফেরি পারাপার বন্ধ ছিল। এ সময় মাঝ নদীতে আটকা পরে রায়পুরা, ঢাকা ও শীতলক্ষ্যা নামে তিনটি ফেরি।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 04:50 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

তিনদিনের অবরোধ শেষে যান চলাচলের শুরুতেই ফেরি বন্ধ হয়ে যাওয়ায় উভয়পাড়ে প্রচন্ড যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও যানজট নিরসনে সহায়তা করছে।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কাওরাকান্দি পাড়ে তিন থেকে চারশ যানবাহন এবং মাওয়া প্রান্তে শতাধিক যানবাহন নদী পার হওয়ার অপেক্ষায় আটকে আছে। ফলে এসব গাড়ির যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে।

এদিকে যাত্রীর তুলনায় গাড়ির সংখ্যা কম হওয়ায় ঢাকা--মাওয়া রুটে তিন থেকে চারগুণ ভাড়া আদায় চলছে।