২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনডিআই ও আইআরআই ২২ জানুয়ারির নির্বাচন দেখতে আসবে না

নির্বাচন পর্যবেক্ষক দুই আন্তর্জাতিক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই) ২২ জানুয়ারির নির্বাচন পর্যবেক্ষণ করবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 04:54 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

বুধবার এক যৌথ বিবৃতিতে সংস্থা দুটি জানায় সব দল এ নির্বাচনে অংশ নেবে না বলেই তারা এ নির্বাচন দেখতে আসছে না।

আইআরআই এবং এনডিআই দেশর বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়েও শঙ্কিত। তাদের মতে বর্তমান পরিস্থিতি আর্ন্তজাতিক পর্যবেক্ষকদের নিরাপদ ও ফলপ্রসু নির্বচন পর্যবেক্ষণে বাধা তৈরি করবে।

নির্বাচনের দিনে এনডিআই এবং আইআরআই কোন বিবৃতি প্রদান করবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে এনডিআই ভোটার তালিকায় শতকরা ১৩ ভাগ ত্র“টির কথা বলেছিল এনডিআই।