২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

পাবনা- ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়ায় বুধবার দুপুরে একটি বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধা ও একটি শিশু নিহত হয়েছে। এরা সম্পর্কে নানী-- নাতী বলে জানা গেছে। 

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 04:28 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

পুলিশ জানায়, পাবনা সদর উপজেলার মজিদপুর গ্রামের খোদেজা খাতুন (৫০) তার নাতী স্বপনকে (২) নিয়ে বাড়ইপাড়া থেকে নিজ বাড়ী ফিরছিলেন। দুপুর ১টার দিকে রাস্তা পার হওয়ার সময় পাবনা থেকে বগুড়াগামী একটি বিআরটিসি কোচ তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ব্যাপারে পাবনা থানায় মামলা হয়েছে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।