২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্কুল ছাত্র খুন

বরই পেড়ে খাওয়ার মত তুচ্ছ কারণে গাজীপুরে মো. সেলিম (১৪) নামে এক স্কুল ছাত্রকে ধারালো বাটালির আঘাতে খুন করেছে এক বাড়ির কেয়ারটেকারের ছেলে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 10:32 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

মঙ্গলবার দুপুরে গাজীপুর সাবের বাড়িয়া ইউনিয়নের দক্ষিণ আমুনা গ্রামে এ নৃশংস হত্যাকান্ড ঘটে। পুলিশ হত্যায় ব্যবহৃত বাটালিসহ ঘাতক নুর ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে।

সেলিম স্থানীয় হাড়িনাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ত। তার বাবার নাম হযরত আলী।

এলাকাবাসী জানান, দুপুর ১২টার দিকে সেলিম এক বন্ধুকে নিয়ে পাশের জনৈক সোবাহানের বাড়ির গাছ থেকে কয়েকটি বরই পাড়ে। এ সময় বাড়ির কেয়ারটেকার হামিদ আলীর ছেলে নুর ইসলাম ধারালো কাঠের কাজে ব্যবহৃত বাটালি হাতে তেড়ে এসে সেলিমের পেটে ঢুকিয়ে দেয়।