নোয়াখালীতে ড. ইউনূসের গণসংবর্ধনা স্থগিত
নোয়াখালীতে শনিবার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহম্মদ ইউনূসের গণসংবর্ধনা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
গণসংবর্ধনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আবুল বাশার জানান, ব্যাপক প্রস্তুতি সত্ত্বেও দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে চূড়ান্ত প্রস্তুতির পরও ড. ইউনূস তার সফর স্থগিত করেছেন। তবে পরবর্তীতে সুবিধাজনক সময়ে গণসংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে বলে তিনি জানান।
