রাজশাহীতে দুই ব্যক্তিকে হত্যা
রাজশাহীর চারঘাট উপজেলার ডাকরা গ্রামের নিয়ামতউল্লাহ (৪২) এবং গোদাগাড়ী উপজেলায় আবদুর রাজ্জাক নামে দুজনকে হত্যা করেছে দৃ®কৃতকারীরা।
মঙ্গলবার সকালে চারঘাট থানা পুলিশ পার্শ্ববর্তী গ্রাম রায়পুর কাঁচা রাস্তা থেকে তার লাশ উদ্ধার করেছে। সকাল সাড়ে ১০টার দিকে সহকারী পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) শরিফ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, সোমবার বিকেল ৩ টার দিকে ডাকরা গ্রামের মৃত আবদুল আজিজের পুত্র নিয়ামতুল্লাহকে তার ভাতিজা তহিদুল বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে রায়পুর গ্রামের লোকজন বীভৎস ও ক্ষত--বিক্ষত লাশ রায়পুর গ্রামের কাঁচা রাস্তার ওপর পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। চারঘাট থানার এসআই লিয়াকত আলী পুলিশ সদস্যদের নিয়ে তার লাশ উদ্ধার করে।
এসএই লিয়াকত আলী জানান, পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়না তদন্তের জন্য পাঠানো হবে বলে তিনি জানান। নিহতের স্ত্রী মেহের নিগার বাদী হয়ে চারঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এ ছাড়া গোদাবাড়ি পৌরসভার লালবাগে নিজবাড়ির শয়নকক্ষে আবদুর রাজ্জাককে হত্যা করে বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যায় দু®কৃতকারীরা।
গোদাবাড়ি থানার ওসি আলতাফ হোসেন বলেন, ঈদের দিন রাতে এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে তার বোন জ্যোৎস্না বেগম তার খোঁজ করতে এসে ঘর তালা বন্ধ দেখতে পান। এসময় প্রচন্ড দুর্গন্ধ পেয়ে তালা ভেঙ্গে তার বস্তা বন্দি লাশ পান। খবর পেয়ে গোদাগাড়ী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
দুপুরে আব্দুর রাজ্জাকের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের ভাই বদর আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
বিকাল চারটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত পর্যন্ত পুলিশ এ দুটি হত্যাকান্ডের কারণ উদ্ধার করতে পারেনি।
