২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতি ২৮ ফেব্র“য়ারি অবসরে যাচ্ছেন

প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন আগামি মাসেই  অবসরে যাচ্ছেন। ২৮ ফেব্রয়ারি বর্তমান প্রধান বিচারপতির ৬৭ বছর পূর্ণ হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 03:18 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

২০০৪ সালের ২৭ জানুয়ারি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। সেসময় তিনি সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানের স্থলাভিষিক্ত হন।

বিধি অনুযায়ী রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারকদের মধ্যে বয়োজ্যেষ্ঠকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন।  জ্যেষ্ঠতার ক্রম হিসেবে আপিল বিভাগের অন্য ছয় বিচারক হলেন, বিচারপতি মো. রুহুল আমিন, বিচারপতি ফজলুল করিম, বিচারপতি এম এম রুহুল আমিন, বিচারপতি তাফাজ্জাল হোসেন, বিচারপতি আমীরুল কবির চৌধুরী এবং বিচারপতি জয়নাল আবেদীন।