২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেনাবাহিনীকে গ্রেপ্তারি ক্ষমতা দেওয়া সম্পর্কে কিছুই জানি না’

সেনাবাহিনীকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া সম্পর্কে কিছুই জানেন না আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্য উপদেষ্টা রুহুল আলম চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 02:02 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

সীমিত সময়ের জন্য সেনাবাহিনীকে গ্রেপ্তারের বা ম্যাজিষ্ট্রেসি ক্ষমতা দেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে  রুহুল আলম চৌধুরী মঙ্গলবার দুপুরে বলেন,“এ প্রসঙ্গে আমি কিছুই জানি না।”

বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে রুহুল আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সংকট নিরসনে শেষ পরিস্থিতি সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে রুহুল আলম চৌধুরী বলেন, “আমরা সর্বাত্মক চেষ্টা করছি। অতীতেও চেষ্টা করে সফল হয়েছি। যে কোনো কারণেই হোক বর্তমানে পরিস্থিতি ঘুরে গেছে। এখন নতুন করে উদ্যোগ নিয়েছি এবং তা অব্যাহত রয়েছে। বড় দুই জোট সমঝোতায় না আসলে উপদেষ্টারা কিছুই করতে পারবে না।”

সমঝোতার সময় ফুরিয়ে যাচ্ছে কিনা প্রশ্নের উত্তরে তিনি বলেন,“এটা বলার সময় এখনো আসেনি।”

রাজপথে পুলিশের মারমুখী ভুমিকার প্রসঙ্গে উপদেষ্টা বলেন,“ তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে।”