২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীর কম্বল ও শীতবস্ত্র বিতরণ শুরু

সেনাবাহিনী সোমবার ঢাকা, বগুড়া, যশোর ও রংপুর অঞ্চলের শীতার্ত জণগনের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 07:28 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

সকালে ঢাকা সেনানিবাসের বালুঘাট এলাকায় কম্বল ও শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এ কর্মসূচী শুরু হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার থেকে প্রাপ্ত কম্বল ও শীতবস্ত্র এবং সেনাবাহিনীর নিজস্ব উৎস থেকে প্রাপ্ত কম্বল ও জার্সি বগুড়া, যশোর ও রংপুর অঞ্চলে বিমানযোগে পাঠানো হয়েছে।